ভীষণ হতাশ ছিলাম, গভীর সন্দেহে ভুগছিলাম

Mahmudullah Riyadh
অনলাইন ডেস্ক ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:১২ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:১২ অপরাহ্ন
ভীষণ হতাশ ছিলাম, গভীর সন্দেহে ভুগছিলাম
সংগৃহীত ছবি

সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট হাতে রংপুরের হয়ে অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি। তবে এই বিপিএলে তার খেলা ছিল অনিশ্চিত। আসরের আগে চোটে পড়ে হতাশ ছিলেন। শেষ পর্যন্ত দারুণভাবে ফিরতে পেরে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাহমুদউল্লাহ।

বিপিএলের আগের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তখনকার সময়ের স্মৃতিচারণ করেছেন মাহমুদউল্লাহ। তিনি লিখেছেন, 'জিমে রিহ্যাব করার সময় আমি এই সেলফিটা তুলেছিলাম। তখন আমি ভীষণ হতাশ ছিলাম, আর গভীর সন্দেহে ভুগছিলাম।'

'এই মৌসুমের বিপিএলে খেলতে পারব কি না! আমার হাঁটুতে চোট ছিল, আর সেই সময়টা আমার জন্য ভীষণ কঠিন যাচ্ছিল। কিন্তু আল্লাহ আমাকে আবার ভাবতে শিখিয়েছেন। সর্বশক্তিমান আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়।'-যোগ করেন তিনি।

সৃষ্টিকর্তার ওপর সবকিছু ছেড়ে দিয়ে চেষ্টা করে গেছেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, 'আমি চেষ্টা করেছি, আর সবকিছু আমার আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি খেলতে পেরেছি এবং আল্লাহ আবারও আমাকে সম্মানিত করেছেন।'