চাকরি দেবে ইয়ামাহা ,অনলাইনে আবেদন

ACI Motors Limited Jobs
অনলাইন ডেস্ক ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:০৬ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:০৬ অপরাহ্ন
চাকরি দেবে ইয়ামাহা ,অনলাইনে আবেদন
সংগৃহীত ছবি

এসিআই মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটি ইয়ামাহা বিভাগ সিনিয়র/ প্রোডাক্ট এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৫ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২দিন  ছুটি, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড

পদের নাম: সিনিয়র/ প্রোডাক্ট এক্সিকিউটিভ

বিভাগ: ইয়ামাহা

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ

অন্যান্য যোগ্যতা: অটোমোবাইলে দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: ২৬ থেকে ৩৫ বছর 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২দিন  ছুটি, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬