চাঁপাইনবাবগঞ্জে আদিবাসীদের সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

শাহারিয়া শাহাদাৎ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:২৯ অপরাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:২৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে আদিবাসীদের সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের দাবিতে সংবাদ সম্মেলন
চাঁপাইনবাবগঞ্জে আদিবাসীদের সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে আদিবাসীসহ ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ  জেলা প্রেসক্লাবে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম সংবাদ সম্মেলন এর আয়োজন করেন। সংবাদ  সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু। সংবাদ সম্মেলনে বাংলাদেশ আদিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরা এবং তাদের সুষ্ঠ নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা দাবি জানিয়ে বক্তব্যে তুলে ধরেন। আরো বক্তব্য রাখেন  উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি কর্ণেলিউশ মুরমু, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের রাজশাহী জেলা সভাপতি সুমি মুরমু, সংগঠনের তথ্য ও প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রম। উপস্থিত ছিলেন কোল নেত্রী রুমালি মুরমু, রাজোয়াড় নেত্রী কুটিলা রাজোয়াড়,আদিবাসী নেত্রী মনিকা মুরমুসহ অন্যরা।