রাজশাহীর পদ্মা নদিতে বিজিবির জলপথ মহড়া অনুষ্ঠিত

BGB conducts waterway exercise on Padma River
রাজশাহী প্রতিনিধি :- ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২৮ অপরাহ্ন সারা বাংলা
রাজশাহী প্রতিনিধি :- ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২৮ অপরাহ্ন
রাজশাহীর পদ্মা নদিতে বিজিবির জলপথ মহড়া অনুষ্ঠিত
রাজশাহীর পদ্মা নদীতে বিজিবির বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে রাজশাহীর পদ্মা নদীতে বিজিবির বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রাজশাহী পদ্মা নদীর টি-বাঁধ এলাকায় রাজশাহী বিজিবি ব্যাটালিয়ন–১ এর সদস্যদের অংশগ্রহণে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় পদ্মা নদীতে সাতটি স্পিডবোট নিয়ে বিজিবি সদস্যরা টহল ও কৌশলগত অনুশীলনে অংশ নেন।

বিজিবি সূত্র জানায়, নির্বাচন ঘিরে যেকোনো ধরনের অপতৎপরতা ও নাশকতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই মহড়া পরিচালনা করা হয়েছে। ভোটকে কেন্দ্র করে নদীর চরাঞ্চলে বিজিবির বিশেষ ক্যাম্পও স্থাপন করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, ভোটের আগে ও পরে কোনো পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। মহড়ায় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।