রাজশাহীতে আবারও ২৭টি বোমা জব্দ

27 bombs seized
রাজশাহী প্রতিনিধি:- ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৫৭ অপরাহ্ন সারা বাংলা
রাজশাহী প্রতিনিধি:- ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৫৭ অপরাহ্ন
রাজশাহীতে আবারও ২৭টি বোমা জব্দ
রাজশাহীতে আবারও ২৭টি বোমা জব্দ

রাজশাহীতে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বাধাগ্রস্ত ও আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে মজুূদ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধারের একদিন যেতেই নগরীতে এবার স্থানীয়ভাবে তৈরী ২৭ টি বোমা উদ্ধার করেছেন র‍্যাব-৫।এর মধ্যে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল রয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নগরীর চন্দ্রীমা থানাএলাকায় অভিযান চালিয়ে এসব বোমা জব্দ করা হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি র‍্যাব জানায়, অভিযান পরিচালনা করে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি তাজা ককটেল জব্দ করা হয়। এরপর উদ্ধার করা আলামত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা আলামতসমূহ চন্দ্রীমা থানায় হস্তান্তর করা হয়েছে।

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে বাধাগ্রস্ত বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব পেট্রোল বোমা ও ককটেল মজুদ করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্ঠ প্রশাসন। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত এবং গ্রেফতারের জন্য র‍্যাব-৫ এর তৎপরতা অব্যাহত রয়েছে।