রাজশাহীতে গভীর রাতে দূর্বৃত্তের দেয়া আগুনে ৫ পরিবারের বসতবাড়ি ভষ্মিভুতসহ

Homes of 5 families gutted in late-night fire in Rajshahi
আবুল কালাম আজাদ,রাজশাহী:- ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩৯ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ,রাজশাহী:- ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩৯ অপরাহ্ন
রাজশাহীতে গভীর রাতে দূর্বৃত্তের দেয়া আগুনে ৫ পরিবারের বসতবাড়ি ভষ্মিভুতসহ
রাজশাহীতে গভীর রাতে দূর্বৃত্তের দেয়া আগুনে ৫ পরিবারের বসতবাড়ি ভষ্মিভুতসহ

রাজশাহীর তানোরে গভীর রাতে বাড়ির মুল দরজার গেটে শিকল তুলে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয় দূর্বৃত্তরা।এতে ৫টি পরিবারের বসতবাড়ি, আসবাবপত্র ও নগদ ১৫ লাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এঘটনায় দুজন মহিলা আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলেও নিশ্চিত করেন স্থানীয়রা। 

গতকাল মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি)  দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়ন ইউপির ইলামদহী গ্রামে ঘটনাটি ঘটে।

প্রতিবেশী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও তার আগে ৫ পরিবারের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে পড়েছে। থামছেনা কান্না আহাজারি।

ইলামদহী গ্রামের রাসেল নামের একব্যক্তি জানান, গভীর রাতে বাড়ির বাহিরের দরজায় শিকল দিয়ে পেট্রোল ঢেলে দূর্বৃত্তরা বাড়ির লোকজন কে মেরে ফেলার উদ্দেশ্য আগুন দেয়। আগুনের লেলিহান শিখা দাওদাও করে জ্বলে উঠলে ফেরদৌসী নামের এক মহিলা  আগুন বলে চিৎকার শুরু করে।  মুহুর্তের মধ্যেই আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। আগুনে ফেরদৌসীর নগদ ১৫ লাখ টাকা, তার বোন বিলকিসের বাড়ি, ভাই মোজাম্মেল  ও নুর ইসলামের বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।খবর পেয়ে  ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইউপি জামায়াতের আমীর জুয়েল জানান, ফজরের নাজাম পড়তে উঠে দেখি চিৎকার হইহট্টগোল শোনা যাচ্ছে। কাছে গিয়ে দেখি পাচ পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। পাঁচন্দর ইউপির ৩ নম্বর ওয়ার্ড সদস্য সাদিকুল ইসলাম জানান, পাঁচ পরিবারের কোন কিছুই বাকি রইলনা। গভীর রাতে আগুন দেয়া মানে পুড়িয়ে মেরে ফেলা। কিন্তু মহান আল্লাহ তায়ালা সবাই কে জীবিত রেখেছেন। কিন্তু তাদের কে দ্রুত সময়ের মধ্যে সরকারি ভাবে সহযোগিতা করা একান্ত দরকার। কারন তাদের কাছে কোন কিছুই নেই।

সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মমিনুল হক মমিন, আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করে পরিবারগুলোকে শান্তনা দেন। তিনি আরো জানান, এটা অমানুষিক ঘটনা। তবে কেউ হতাহত হয়নি এটাই মহান আল্লাহ তায়ালার ইচ্ছা। শান্তনা দেয়ার ভাষা নেই। চেষ্টা করা হবে ক্ষতিগ্রস্ত পাশে থেকে সর্বাত্মক সহযোগীতা করার।

পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সরকারি ভাবে  সহযোগিতার চেস্টা করা হবে। 

তানোর ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে আসার আগেই সবকিছু পুড়ে গেছে। নগদ ১৫ লাখ টাকা পুড়েছে এবং সব মিলে প্রাথমিক ভাবে ক্ষতির পরিমান ২৪ লাখ টাকার মত হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও আল মামুন জানান, ক্ষতিগ্রস্থ পরিবার প্রতি দুই বান্ডিল করে টিন ও ৬ হাজার করে টাকাসহ সরকারি নিয়াম অনুযায়ী সহযোগিতা করা হবে। এবিষয়ে জানতে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খানের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি। যার কারনে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।