ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে প্রাণ হারালেন নারীসহ ৪ জন

Truck-easybike collision
অনলাইন ডেস্ক ১০ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:৫৪ পূর্বাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক ১০ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:৫৪ পূর্বাহ্ন
ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে প্রাণ হারালেন নারীসহ ৪ জন
ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে প্রাণ হারালেন নারীসহ ৪ জন

খুলনার ডুমুরিয়ায় ডাম্প ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়েছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খর্নিয়া পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩), শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজিবাইকচালক বিশ্বজিৎ বিশ্বাস (৩০) ও গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী (২৫)। তবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।  ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হাসপাতালে নেওয়ার পর দুইজন মারা গেছেন বলে জানা গেছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।