জাতীয় আদিবাসী পরিষদের শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পার্ঘ্য নিবেদন,অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

Immortal Ekushey February and International Mother Language Day
ছোটন সরদার ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৯ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৯ অপরাহ্ন
জাতীয় আদিবাসী পরিষদের শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পার্ঘ্য নিবেদন,অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
জাতীয় আদিবাসী পরিষদের শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পার্ঘ্য নিবেদন

জাতীয় আদিবাসী পরিষদের শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পার্ঘ্য নিবেদন,শনিবার২১ ফেব্রুয়ারি সকাল ৮টায় নগরীর ভুবন মোহন পার্ক শহীদ মিনারে সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পার্ঘ্য অর্পণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে,ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে জাতীয় সংগীত ও নীরবতা পালনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সংগঠনের নেতারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গণেশ মার্ডি, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়,কেন্দ্রীয়  সাংগঠনিক সম্পাদক রুপচান লাকড়া,কেন্দ্রীয়  সদস্য আন্দ্রিয়াস বিশ্বাস (আনু), রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, মহানগর সাধারণ সম্পাদক ছোটন সরদার, সাংগঠনিক সম্পাদক শাওন ভূইয়া প্রমুখ।

নেতারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন কেবল বাংলা ভাষার স্বীকৃতির সংগ্রাম নয়, এটি ছিল আত্মপরিচয়, অধিকার ও সাংস্কৃতিক মর্যাদার আন্দোলন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বজুড়ে ভাষাগত বৈচিত্র্য ও মাতৃভাষা সংরক্ষণের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর জন্যও মাতৃভাষা সংরক্ষণ ও চর্চা একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক দায়িত্ব বলে তাঁরা উল্লেখ করেন।

২০০০ সাল থেকে ইউনেস্কোর ঘোষণায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দিনটি ভাষাগত বহুত্ব, সহনশীলতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক হয়ে উঠেছে।

জাতীয় আদিবাসী পরিষদের নেতারা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের সব জাতিসত্তার মাতৃভাষার সংরক্ষণ, শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্তি ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিত করতে  সরকার ও স্থানীয় জনপ্রতিনিধী ও সুশীল মানুষের সম্মিলিত উদ্যোগ গ্রহন করা প্রয়োজন,

শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পার্ঘ্য  নিবেদন কর্মসূচীতে  সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সমাজের সুশীল জনপ্রতিনিধীরা ও অংশ নেন।