ইউনিভার্সেল মেডিকেল কলেজ-এ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Martyrs' Day and International Mother Language Day
এস. এম. এম. মুসাব্বির উদ্দিন ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩১ অপরাহ্ন সারা বাংলা
এস. এম. এম. মুসাব্বির উদ্দিন ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩১ অপরাহ্ন
ইউনিভার্সেল মেডিকেল কলেজ-এ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ইউনিভার্সেল মেডিকেল কলেজ-এ যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে।

২১ ফেব্রুয়ারি শনিবার সকালে ইউনিভার্সেল মেডিকেল কলেজ-এ যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। দিনের কর্মসূচির সূচনা হয় অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।

পতাকা উত্তোলন করেন কলেজের অধ্যক্ষ ও অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডা. উত্তম কুমার পাল। এ সময় উপস্থিত ছিলেন ফেজ-১ কো-অর্ডিনেটর ডা. খায়রুজ্জামান, ফেজ-৪ কো-অর্ডিনেটর ডা. তানভীরুল ইসলাম, ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. লতিফা আফরিন দিল নাহার, মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা।

পতাকা উত্তোলনের পর শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরা হয়। সবশেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।