অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে

Actress Mehjabeen Chowdhury
অনলাইন ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১২ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১২ অপরাহ্ন
আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে
পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।..........সংগৃহীত ছবি

পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক মাধ্যমে বেশ সরব তিনি। নিজের বিভিন্ন মুহূর্ত কখনো ভাগ করে নেন, আবার কখনো নিজের ভালো লাগা-মন্দ লাগার বিষয়গুলোও তুলে ধরেন। এবার সামাজিক মাধ্যমে তিনি দাবি করলেন, একটি মহলের কাছ থেকে ‘টার্গেট’ হচ্ছেন অভিনেত্রী। 

রোববার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে মেহজাবীন লেখেন, কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।

মেহজাবীন লেখেন, পাশাপাশি আরও উল্লেখ করতে চাই, সাম্প্রতিক সময়ে এআই (Artificial Intelligence) দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণেও আমার মতো অনেক আর্টিস্টদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে; যা একেবারেই কাম্য নয়। নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে, এর পেছনে কে বা কারা আছে তা আমার জানা নেই।

মেহজাবীন উল্লেখ করেন, আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই, আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন, ধন্যবাদ।

অভিনেত্রীর এই বক্তব্য ঘিরে ভক্ত ও সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার পাশে দাঁড়িয়েছেন, আবার কেউ সাম্প্রতিক অভিযোগগুলোর তদন্তের দাবি জানাচ্ছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নানা বিতর্কে জড়িয়ে আলোচনায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মাস তিনেক আগে পারিবারিক ব্যবসায় পার্টনার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে আইনি জটিলতায় পড়েন। তবে পরবর্তীতে আদালত থেকে অব্যাহতি পান অভিনেত্রী।

তবে সম্প্রতি যে বিষয় নিয়ে বিতর্কের সূত্রপাত; তা হলো- এক সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পর মদের বোতলসহ আটকা পড়েন মেহজাবীন ও তার স্বামী। যদিও বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি; আর এসব অভিযোগের ভিত্তিতেই সরাসরি নিজের মানহানির দাবি করলেন অভিনেত্রী।