এপেক্সের নতুন চমকে জয়া-অপূর্ব

Jaya-Apurba
অনলাইন ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৮ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৮ অপরাহ্ন
এপেক্সের নতুন চমকে জয়া-অপূর্ব
সংগৃহীত ছবি

দীর্ঘ ১৯ বছরের অপেক্ষার অবসান! ছোট ও বড় পর্দার দুই জনপ্রিয় মুখ জয়া আহসান এবং জিয়াউল ফারুক অপূর্ব আবারও হাজির হয়েছেন একই ফ্রেমে। তবে এবার কোনো নাটক বা সিনেমায় নয়, দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড ‘এপেক্স’-এর বিশেষ ঈদ ক্যাম্পেইনের মাধ্যমে দর্শক মাতাতে আসছেন তারা।

এবারের ঈদকে কেন্দ্র করে এপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়ে এসেছে তাদের সবচেয়ে বড় চমক— ‘স্টাইলে No.1, ঈদ ট্রেন্ডে ফ্যামিলি ফান’। জয়া ও অপূর্বের এই উপস্থিতি যেন ঈদ উদযাপনে যোগ করেছে এক নতুন মাত্রা। এই ক্যাম্পেইনের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে পুরো পরিবারের জন্য 'ম্যাচিং ঈদ কালেকশন'। 

ছোট-বড় সবার জন্যই থাকছে একে অপরের সঙ্গে মিলিয়ে পরার মতো হাজারো ট্রেন্ডি ডিজাইনের সমাহার। এপেক্স এবার নিজেকে সাজিয়েছে ‘কমপ্লিট শপিং ডেসটিনেশন’ হিসেবে। ঈদের পোশাকের সঙ্গে মানানসই সেরা হিলস বা জুতা যারা খুঁজছেন, তাদের জন্য লেডিস রেঞ্জে রাখা হয়েছে অসংখ্য নতুন কালেকশন। 

প্রতিটি ডিজাইন করা হয়েছে সমসাময়িক ট্রেন্ড, স্টাইল এবং আরামের (কমফোর্ট) ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। শুধু বড়রাই নন, ছোটদের দুরন্ত শৈশবকে রঙিন করতে রয়েছে কালারফুল ও কমফোর্টেবল জুতা। পাশাপাশি বড়দের আভিজাত্যের জন্য আছে প্রিমিয়াম লেদার কালেকশন ও আরামদায়ক স্যান্ডেল। 

এক ছাদের নিচেই পুরো পরিবারের স্টাইল সল্যুশন নিশ্চিত করেছে এপেক্স। নিজের জন্য কেনাকাটা হোক কিংবা প্রিয়জনকে উপহার দেওয়া এপেক্সের বিশ্বাস, এই ঈদে প্রতিটি পরিবারই হয়ে উঠবে স্টাইলে নং. ১।