টিউলিপের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ

Tulip Rizwana Siddique
অনলাইন ডেস্ক ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:০৯ অপরাহ্ন আইন-আদালত
অনলাইন ডেস্ক ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:০৯ অপরাহ্ন
টিউলিপের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ
__সংগৃহীত ছবি

ক্ষমতার অপব্যবহার করে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে অবৈধভাবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এই আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে জানানো হয়, ক্ষমতার অপব্যবহার করে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে গুলশান-২ এলাকায় একটি ফ্ল্যাট অবৈধভাবে গ্রহণের অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে মামলা রয়েছে। তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, তিনি দেশত্যাগ করেছেন এবং মামলার আলামত নষ্টের চেষ্টা করছেন। এসব বিবেচনায় আদালত তাকে গ্রেপ্তারের লক্ষ্যে রেড নোটিশ জারির প্রক্রিয়া গ্রহণের অনুমতি দেন।