কক্সবাজারে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি'র বাছাই পর্ব উদ্বোধন

Kabaddi Qualifier Inauguration
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২৩ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২৩ অপরাহ্ন
কক্সবাজারে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি'র বাছাই পর্ব উদ্বোধন
কক্সবাজারে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি'র বাছাই পর্ব উদ্বোধন

কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে কক্সবাজার পুলিশ লাইন্স্ মাঠে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্ণামেন্ট-২০২৪ (বাছাই পর্ব) শুভ উদ্বোধন করা হয়েছে। 

শনিবার ১০ ফেব্রুয়ারি ২০২৪খ্রি. উক্ত টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার)।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, প্রসাশন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ শাকিল আহমেদ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি) অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মিজানুর রহমান সহ বিভিন্ন ইউনিট হতে আগত পুলিশ সদস্যগণ।

টুর্নামেন্টে মোট ১০টি দল প্রতিযোগিতা করছে। প্রত্যেক থানা হতে বাছাইকৃত সেরা কাবাডি খেলোয়াড়ের সমন্বয় ১টি করে সিভিল কাবাডি টিম গঠন করা হয়েছে। বাছাই পর্বে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সহ অংশগ্রহনকারি সকল টিম হতে সেরা খেলোয়াড়দের নিয়ে কক্সবাজার জেলা কাবাডি টিম গঠন করা হবে। আগামি ১৮-২০ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্ণামেন্ট-২০২৪ এর চূড়ান্ত পর্বে কক্সবাজার জেলার কাবাডি টিম অংশগ্রহণ করবে। 

টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে মহেশখালী কাবাডি দল ৩২-২২ পয়েন্টে পেকুয়া কাবাডি দল, কক্সবাজারকে পরাজিত করে।