বিনামূল্যে কোচিংয়ের নামে অর্থ আত্মসাৎ॥ থানায় মীমাংসা

Embezzlement of money in the name of coaching
ছোটন সরদার ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৮ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৮ অপরাহ্ন
বিনামূল্যে কোচিংয়ের নামে অর্থ আত্মসাৎ॥ থানায় মীমাংসা
বিনামূল্যে কোচিংয়ের নামে অর্থ আত্মসাৎ॥ থানায় মীমাংসা।__প্রতীকী ছবি

রাজশাহী মহানগরীর দামকুড়া থানা এলাকায় বিনামূল্যে শিক্ষাদানের প্রলোভন দেখিয়ে কিশোর-কিশোরীদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে পুলিশের হস্তক্ষেপে ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে দামকুড়া থানাধীন হরিপুর চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষ ভাড়া নিয়ে মো. মিঠুন (২৫) নামে এক ব্যক্তি ‘বিনামূল্যে কোচিং’ চালুর উদ্যোগ নেন। তিনি গোদাগাড়ী উপজেলার ইমামগঞ্জ এলাকার বাসিন্দা। অভিযোগ রয়েছে, বিনা খরচে শিক্ষাদানের কথা বলে তিনি উঠতি বয়সী প্রায় ১৫০ জন শিক্ষার্থীর কাছ থেকে মাথাপিছু ১২০ টাকা করে রেজিস্ট্রেশন ফি নেন। এভাবে প্রায় ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে স্থানীয়দের দাবি।

বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি মিঠুনকে আটক করে দামকুড়া থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে। সেখানে তাঁর আত্মীয়স্বজন ও টাকা প্রদানকারী অভিভাবকদের উপস্থিতিতে আলোচনা হয়।

দামকুড়া থানা সূত্রে জানা গেছে, উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে টাকা ফেরতের মাধ্যমে বিষয়টির মীমাংসা করা হয়।

পুলিশ বলছে, এ ধরনের প্রতারণা রোধে অভিভাবকদের সচেতন থাকা জরুরি। কোনো প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে নিশ্চিত না হয়ে অর্থ লেনদেন না করার পরামর্শ দিয়েছে তারা।