ট্রেনের ধাক্কায় বাড়ির ওপর গিয়ে পড়ল ট্রাক,নিহত ৪
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় একটি ট্রাক উড়ে গিয়ে বসতবাড়ির ওপর পড়েছে। এতে ৪জন গুরুত্বর আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার( ২৭ ফেব্রয়ারি)দিবাগত রাত পৌনে ১০টার দিকে নগরের কাশিয়াডাঙ্গা রেলক্রসিং গেটে এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের ইঞ্জিনও বিকল হয়ে যায়।। দুর্ঘটনার কারণে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ২ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি কাঠবোঝাই ট্রাক চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে আসছিল। রেলক্রসিং পার হবার সময় রেলালাইনের উপর ইন্জিন বন্ধ হয়ে ট্রাকটি আটকে যায়। চালক চেষ্টা করেও ট্রাকটিকে রেললাইনের ওপর থেকে সরাতে পারেননি। এরমধ্যে ট্রেন আসার সময় হলে চালক ও হেলপার নেমে যান।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি আইআর শাটল ট্রেন এসে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি উড়ে গিয়ে একটি বসতবাড়ির ওপর পড়ে।এতে ঐ বাড়ীতে থাকা ৪ জন গুরুতর আহত হয়।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে বাড়ির ওপর পড়েছে। এ দুর্ঘটনায় বাড়িতে শুয়ে থাকা ৪জন গুরুত্বর আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় ট্রেনেরও ইঞ্জিন বিকল হলে গেছে। এই পথে ট্রেন দুই ঘন্টা চলাচল বন্ধ থাকে। রেলওয়ের পুলিশ ও রেলের কর্মকর্তারা ঘটনা স্থলে আসেনে এবং উদ্ধারকারী ইন্জিন এসে ট্রেনটিকে টেনে রাজশাহী রেলস্টেশনে নিয়ে যায়।