গ্রামীণ ব্যাংকে চাকরি

Jobs in Grameen Bank
অনলাইন ডেস্ক ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০০ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০০ অপরাহ্ন
গ্রামীণ ব্যাংকে চাকরি
গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। __সংগৃহীত ছবি

গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  ক্ষুদ্রঋণ প্রদানকারী বিশেষায়িত সামাজিক উন্নয়ন ব্যাংকটি দুটি পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: গ্রামীণ ব্যাংক

পদসংখ্যা: ০২টি 

লোকবল নিয়োগ: নির্ধারিত নয়

পদের নাম: শিক্ষানবিস সহকারী প্রকৌশলী/স্থপতি

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা বিএসসি (কেমিস্ট্রি/বায়োকেমিস্ট্রি)

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (নবম গ্রেড) 

পদের নাম: শিক্ষানবিস উপ-সহকারী প্রকৌশলী

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্রোমা ইঞ্জিনিয়ারিং

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (দশম গ্রেড) 

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায় 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৮ মার্চ ২০২৬