রাজশাহীতে শোরুমে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, জরিমানা
রাজশাহী মহানগরীর সপুরা বিসিক শিল্পনগরীতে অবস্থিত ‘হাউজ অব শিপিয়ারর্স’ নামের একটি পোশাকের শোরুমে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মূল্য তালিকায় অসঙ্গতি ও বিদেশি পোশাকের নামে অতিরিক্ত দাম রাখার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার (১ মার্চ) বেলা ১২টা ২০ মিনিটের দিকে রাজশাহী বিভাগের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. ইব্রাহীমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানের সময় শোরুমের মূল্য তালিকায় কাটাকাটি ও অস্পষ্টতা পাওয়া যায়। পাশাপাশি পাকিস্তানি ও ভারতীয় পোশাকের নামে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগও প্রমাণিত হয়। এসব অনিয়মকে ভোক্তাদের সঙ্গে প্রতারণামূলক আচরণ হিসেবে বিবেচনা করে প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।