গোদাগাড়ীতে ৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার ও কাচের গুঁড়া উদ্ধার

8 kg 390 grams of gun powder and glass powder recovered in Godagari
মুক্তার হোসেন,গোদাগাড়ী(রাজশাহী)ঃ ০১ মার্চ ২০২৬ ০৭:১৬ অপরাহ্ন সারা বাংলা
মুক্তার হোসেন,গোদাগাড়ী(রাজশাহী)ঃ ০১ মার্চ ২০২৬ ০৭:১৬ অপরাহ্ন
গোদাগাড়ীতে ৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার ও কাচের গুঁড়া উদ্ধার
ছবি - মুক্তার হোসেন

রাজশাহীর গোদাগাড়ীতে ৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার ও ১ কেজি ১৭০ গ্রাম কাচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী, চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল গোদাগাড়ী উপজেলার তালধারী এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতরে স্বচ্ছ পলিথিনে রাখা বিস্ফোরক সদৃশ গান পাউডার এবং একটি নীল রঙের পলিথিনে ভাঙা কাচের গুঁড়া পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

উপস্থিত সাক্ষীদের সামনে গান পাউডার ৮ কেজি ৩৯০ গ্রাম এবং কাচের গুঁড়া ১ কেজি ১৭০ গ্রাম জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।