দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহের অভিযোগ গ্রেফতার রফিকের বিরুদ্ধে

Rafiq arrested on drug supply charges
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৪ মার্চ ২০২৬ ০৪:২৫ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৪ মার্চ ২০২৬ ০৪:২৫ অপরাহ্ন
দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহের অভিযোগ গ্রেফতার রফিকের বিরুদ্ধে
কক্সবাজারের বীচ পয়েন্ট বাজারে অভিযান চালিয়ে ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

কক্সবাজারের টেকনাফ পৌরসভার খোনকার পাড়া বীচ পয়েন্ট বাজারে অভিযান চালিয়ে ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বিজয়বাংলা নিউজকে র‌্যাব জানিয়েছে, টেকনাফ ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় মাদক সরবারহকারী মোঃ রফিককে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫, টেকনাফ ক্যাম্প। গত ২ মার্চ রাতে টেকনাফ পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত রফিক কক্সবাজার পৌরসভার লারপাড়া ১নং ওয়ার্ডের মোহাম্মদ হোসেনের ছেলে।

ঘটনার পটভূমি : র‌্যাব-১৫ গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যে জানতে পারে, গত ২ মার্চ  টেকনাফ পৌরসভার খোনকার পাড়া বীচ পয়েন্ট বাজারে অবস্থিত সাইফা কুলিং কর্ণারের সামনে পাকা রাস্তার উপর অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রি অথবা অন্যত্র প্রেরণে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। উক্ত স্থানে পৌঁছালে দুইজন মাদক ব্যবসায়ী র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দিক-বিদিক পালানোর চেষ্টাকালে রফিককে ধৃত করতে সক্ষম হলেও তার সাথে থাকা একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। আসামির অপরাধ : গ্রেপ্তার রফিক একজন চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে টেকনাফ, কক্সবাজার, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহের অভিযোগ রয়েছে।

র‌্যাবের অভিযান ও পরবর্তী ব্যবস্থা : মাদক বিক্রয়ের সংবাদ পাওয়া মাত্র র‌্যাব-১৫, টেকনাফ ক্যাম্প তথ্য সংগ্রহ শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় এদিন রাতে অভিযান চালিয়ে রফিকের হেফাজতে থাকা ১টি সাদা প্লাষ্টিকের বস্তায় রক্ষিত কালো কসটেপ দ্বারা মোড়ানো ৫টি প্যাকেটে এসব ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

গ্রেপ্তার রফিককে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।