ব্যবসায়ী গণেশ হত্যায় জিসান ও বাদশা আটক

Jisan and Badsha arrested
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৮ মার্চ ২০২৬ ১১:১৮ পূর্বাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৮ মার্চ ২০২৬ ১১:১৮ পূর্বাহ্ন
ব্যবসায়ী গণেশ হত্যায় জিসান ও বাদশা আটক
কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় চাঁদা না পেয়ে ব্যবসায়ী গণেশ পালকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জিসান ও বাদশা আটক হয়েছে।

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় চাঁদা না পেয়ে ব্যবসায়ী গণেশ পালকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জিসান ও বাদশা আটক হয়েছে। হত্যাকাণ্ডের ১৪ ঘন্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

রবিবার ভোররাতে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকা থেকে তাদের আটক করার কথা জানান সদর মডেল থানার পরিদর্শক ছমি উদ্দিন।

নিহত গণেশের পরিবারের অভিযোগ, এক লাখ টাকা চাঁদা না পেয়ে জিসান ও বাদশা গণেশকে ছুরিকাঘাতে হত্যা করে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বলেন, গণেশ হত্যাকাণ্ডের পর থেকে পুলিশ অভিযান অব্যাহত রাখে। পরে জিসানের কথিত প্রেমিকা ও তার ভগ্নিপতিকে জিজ্ঞাসাবাদ করলে তাদের তথ্যের ভিত্তিতে পিএমখালী এলাকা থেকে জিসান ও বাদশাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ পেয়ার বলেন, প্রায় কয়েক ঘন্টা অভিযানের পর তাদের আটক করা হয়। থানায় আনা হচ্ছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে শনিবার দুপুরে বিজিবি ক্যাম্প এলাকায় নিজ বাড়ির ড্রেন নির্মাণের কাজ করছিলেন গণেশ। একই এলাকার জিসান নামে এক যুবক তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে জিসানসহ অজ্ঞাতনামা আরও চারজন মিলে তাকে লক্ষ্য করে হামলা চালায়। একপর্যায়ে গণেশের পেটের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা। কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য গনেশের মরদেহ রাখা হয়েছে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে। সন্ধ্যায় গণেশ হত্যার প্রতিবাদে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন ক্ষুব্ধ জনতা।