রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস পালন
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখা।
রোববার (৮ মার্চ) সকাল ১০টায় রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে জমায়েত হয়ে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিনা রহমান লিমা, উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী জেলা শাখার সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ, পরিবর্তনের পরিচালক রাশেদ রিপন, বিউপির পরিচালক ফয়জুল্লাহ চৌধুরী এবং জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সদস্য আন্দ্রিয়াস বিশ্বাসসহ অন্যান্যরা।
বক্তারা নারী অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং সমাজের সব ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।