বদলগাছীতে কৃষকদলের ব্যতিক্রমী উদ্যোগ ॥ তিন দিনব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি শুরু

Three-day iftar distribution program begins
প্রতিনিধি বদলগাছী (নওগাঁ):- ০৮ মার্চ ২০২৬ ০৯:৫৩ অপরাহ্ন সারা বাংলা
প্রতিনিধি বদলগাছী (নওগাঁ):- ০৮ মার্চ ২০২৬ ০৯:৫৩ অপরাহ্ন
বদলগাছীতে কৃষকদলের ব্যতিক্রমী উদ্যোগ ॥ তিন দিনব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি শুরু
নওগাঁর বদলগাছীতে ব্যতিক্রমী ইফতার বিতরণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল।

পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং খালেদা জিয়া-এর রোগমুক্তি ও সুস্থতা কামনায় নওগাঁর বদলগাছীতে ব্যতিক্রমী ইফতার বিতরণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল। তিন দিনব্যাপী এই কর্মসূচির আওতায় উপজেলার গোবরচাঁপাহাট এলাকায় প্রায় দুই হাজার পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) বিকেল ৫টায় উপজেলার মথুরাপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে গোবরচাঁপা তিনমাথা মোড় এলাকায় কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রথম দিনেই কয়েকশ রোজাদার ও পথচারীর হাতে ইফতারের প্যাকেট তুলে দেন সংগঠনের নেতাকর্মীরা।

ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, উপজেলা কৃষকদলের সভাপতি জহুরুল ইসলাম এবং মথুরাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি সুজাউল ইসলাম। এছাড়াও ইউনিয়ন কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচি বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশ নেন।

কর্মসূচির প্রধান সমন্বয়ক ও মথরাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি সুজাউল ইসলাম বলেন, রমজানের পবিত্রতা ও তাৎপর্যকে ধারণ করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আমরা এই উদ্যোগ নিয়েছি। তিন দিনব্যাপী এই কার্যক্রমের মাধ্যমে প্রায় দুই হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মকাণ্ডে আমরা সাধারণ মানুষের পাশে থাকতে চাই।