রাজশাহীতে শহীদ শহিদুল ফাউন্ডেশনের ইফতার মাহফিল
রাজশাহীতে শহীদ শহিদুল ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) বিকেলে নগরীর শাহমখদুম থানার শহীদ জিয়া পার্কে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রায় ২০০ থেকে ২২৫ জন অংশ নেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও শহীদ শহিদুল ইসলামের ভাই মো. জসিম উদ্দিন সরকার, শাহমখদুম থানা জামায়াতের সেক্রেটারি মো. আইয়ুব আলী, রাজশাহী মহানগর যুব বিভাগের সেক্রেটারি মো. সালাউদ্দিনসহ সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে জসিম উদ্দিন সরকার শহিদুল ইসলামের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ২০১৫ সালে আইনশৃঙ্খলা বাহিনী ক্রসফায়ারের ঘটনায় শহিদুল ইসলাম নিহত হন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান।
শেষে শহীদ শহিদুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।