চাঁপাইনবাবগঞ্জ বারোমাসিক কাঁঠাল চাষে প্রশংসায় ভাসছেন ইউপি সদস্য-নজরুল
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে বাড়ির উঠানে বিভিন্ন ফল চাষের মধ্যে বারোমাসিক কাঁঠাল চাষ করে প্রশংসায় ভাসছেন ইউপি সদস্য নজরুল ইসলাম। উপজেলায় রাধানগর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য। নজরুল ইসলাম জানান বাড়ির পাশে জমিতে আমি নিজ হাতে বিভিন্ন সবজি থেকে শুরু করে ফলের চাষ করে থাকি এটা আমার বড় শখ। আমি নিজ হাতে সবজি চাষ করে আমার পরিবারের চাহিদা মিটাই এবং বাড়ির আশেপাশে অনেকেই চাহিদা পূরণ হয়। কিন্তু বারোমাসিক কাঁঠাল চাষ করে অনেক মানুষের মুখে মুখে প্রচার হয়ে গেছে।
আমি নিজেও বিশ্বাস করতে পারেনি যে এত অল্প বয়সে গাছের গোড়া থেকে কাঁঠাল ধরবে এবং মাটিতে তা লুটাবে। এই দেখে প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে আমার মনটা হাসিতে সব সময় ভরে থাকে। স্থানীয় সূত্রে জানা যায় ইউপি সদস্য নজরুল ইসলাম একজন ব্যতিক্রমী মানুষ আমরা শহরে বা ইউটিউবে দেখেছি বিভিন্ন ফলের গাছের গোড়াতে ফল ধরে আছে। কিন্তু বাড়ির কাছেই দেখতে পেলাম নজরুল ইসলামের দাড়াই ছোট গাছের গোড়া থেকে ফল ধরে মাটিতে লুটিয়ে আছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন বলেন বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র বারোমাসিক কাঁঠাল বাড়ি 6 নামে গাছটি এক থেকে দেড় বছরের মাথায় গাছে ফল আসবে এবং সারা বছরই ধরে থাকবে। বারোমাসিক কাঁঠাল আঠা ছাড়াই এবং অনেক সুস্বাদ। বারোমাসি কাঁঠাল চাষে অবশ্যই কৃষক লাভবান হতে পারবে।