নিয়ামতপুরে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ

Distribution of dates
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১২ মার্চ ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১২ মার্চ ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন
নিয়ামতপুরে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ
নওগাঁর নিয়ামতপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি বরাদ্দের ১৬০ কেজি খেজুর বিতরণ করা হয়েছে।

নওগাঁর নিয়ামতপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি বরাদ্দের ১৬০ কেজি খেজুর বিতরণ করা হয়েছে।  বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলার  ৩৫টি হাফেজিয়া মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানা, বিভিন্ন মসজিদ এবং দুস্থ অসহায় ছিন্নমূল ব্যাক্তির মাঝে এই খেজুর বিতরণ করা হয়। সৌদি আরবের ' কিং সালমান হিউম্যানিট্যারিয়ান এইড আ্যান্ড রিলিফ সেন্টার' হতে এই খেজুর বাংলাদেশে উপহার হিসেবে পাঠানো হয়েছে। 

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের অনুকূলে নির্ধারিত পরিমাণ খেজুর পৌঁছে দেওয়া নিশ্চিত করা হয়েছে যাতে এতিম ও দুস্থ শিক্ষার্থীরা ইফতারের সময় এই পুষ্টিকর ফল গ্রহণ করতে পারে।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মোসা. মুর্শিদা খাতুন বলেন, সরকারের পক্ষ থেকে অসহায় ও ধর্মপ্রাণ মানুষের জন্য যে উপহার পাঠানো হয়েছে তা অত্যন্ত স্বচ্ছতার সাথে বিতরণ করা হচ্ছে।