চাঁপাইনবাবগঞ্জে ভিজিএফ কর্মসূচি আওতায় দরিদ্র অসহায় ও দুস্থদের মাঝে চাউল বিতারণ
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক মানবিক সহায়তা ভিজিএফ কর্মসূচি আওতায় আসন্ন পবিত্র ঈদ উল ফিতর-২০২৬ উপলক্ষে অতি দরিদ্র অসহায় ও দুস্থ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য চাউল বিতরণ শুরু হয়েছে। বাস্তবায়নে গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ডিডিএম। উপজেলার ইউনিয়ন পরিষদ গুলো বিতরণ শুরু করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে ৭ নং চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব ও প্রশাসন কর্মকর্তা রবিউল ইসলাম উপস্থিতিতে অতি দরিদ্র অসহায় ও দুস্থদের ৪৯৪৮ জনের মাঝে বিতরণ করেন। ৪নং পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের উপস্থিতিতে ৫১৮৩ জনের মাঝে বিতরণ করবেন। ১নং গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল ও প্যানেল চেয়ারম্যান শরিফ উদ্দিনের উপস্থিতিতে ৫৭২০ জনের মাঝে বিতরণ করবেন। রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমানের উপস্থিতিতে ৫৬৮০ জনের মাঝে বেতন করা হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলিম জানান এবার গোমস্তাপুর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক মানবিক সহায়তা ভিজিএফ কর্মসূচি আওতায় আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ৩৩৮১১ জন পাবে।