ঈদ উপলক্ষে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাউল বিতরণ
VGF rice distribution
পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদে ১০ কেজি করে ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে।
গতকাল বিতরণ সময়ে উপস্থিত ছিলেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোদেসতা বেগম রীনা, উপজেলা টেক অফিসার মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মিল্টন বিশ্বাস, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি লিয়াকত আলী, জেলা সেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক আনছারুল হক ও অত্র ইউনিয়নের গ্রাম পুলিশ।
বিজয়বাংলা নিউজকে চেয়ারম্যান বলেন, পরিষদ কার্যক্রম এবং সরকারি সেবা প্রদানে আমরা সবসময় বদ্ধপরিকর। ঈদ উপলক্ষে আমাদের ভিজিএফ এর উপকারভোগীরা শান্তিপূর্ণভাবে এই সেবা গ্রহণ করছে। এর আগে ৯ মার্চ ভিডব্লিউবি (ভিজিডি) অসহায় মহিলাদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।