নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আ. সাত্তারের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

Heroic freedom fighter A. Sattar passes away
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১২ মার্চ ২০২৬ ০৬:৫১ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১২ মার্চ ২০২৬ ০৬:৫১ অপরাহ্ন
নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা  আ. সাত্তারের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের কুন্তইল গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আ. সাত্তার (৯০) ইন্তেকাল করেছেন।

নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের কুন্তইল গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আ. সাত্তার (৯০) ইন্তেকাল করেছেন। গতকাল বুধবার (১১ মার্চ)  দুপুর আড়াইটায় 

 রাজশাহী হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি নিয়ামতপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও হাজিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা তিনটায় নিজ গ্রামে  রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে তাঁকে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

গার্ড অব অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র সরকার,শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক বুলবুল আহমেদ,  আত্মীয়-স্বজন, গ্রামবাসীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।