গোদাগাড়ীতে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের উদ্যোগে পথচারী ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ
রাজশাহীর গোদাগাড়ীতে পথচারী, রিক্সাচালক ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।
শনিবার (১৪ মার্চ, ২০২৬) বিকেলে গোদাগাড়ী উপজেলা সদর গোলচত্বরের বিভিন্ন পয়েন্টে তিনি নিজ হাতে এই ইফতার সামগ্রী বিতরণ করেন। পবিত্র রমজান উপলক্ষে সাধারণ ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।
ইফতার বিতরণকালে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বলেন, "রমজান আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। আমাদের চারপাশে অনেক অসহায় ও শ্রমজীবী মানুষ রয়েছেন, যারা সারাদিন রোজা রেখে ঠিকমতো ইফতারের আয়োজন করতে পারেন না। সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের মুখে হাসি ফোটাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।"
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে, ব্যারিস্টার মিলন দীর্ঘ দিন ধরে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করে আসছেন।