সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

an accident
অনলাইন ডেস্ক ১১ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৪৩ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১১ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৪৩ পূর্বাহ্ন
সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল মোনাফ (৬৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল মোনাফ উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নতুন পাড়ার মৃত নূর আহমেদের ছেলে। তিনি পিএইচপি ফ্লোট গ্লাস গার্ডেনে প্রহরী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, বাড়বকুণ্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় এক বৃদ্ধ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কট/বি