মহান স্বাধীনতা দিবসে জাতীয় আদিবাসী পরিষদের শ্রদ্ধাঞ্জলি

ছোটন সরদার ২৬ মার্চ ২০২৬ ০১:১৬ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ২৬ মার্চ ২০২৬ ০১:১৬ অপরাহ্ন
মহান স্বাধীনতা দিবসে জাতীয় আদিবাসী পরিষদের শ্রদ্ধাঞ্জলি

মহান স্বাধীনতা দিবসে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজশাহীতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

 বৃহস্পতিবার ২৬ মার্চ সকাল সাড়ে ৮টায় নগরীর ভুবন মোহন পার্ক শহীদ মিনারে সংগঠনটির নেতারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানান। এ সময় তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ও এক মিনিট নিরবতা পালন করেন,

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি গনেশ মার্ডি, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, কেন্দ্রীয় সদস্য আন্দ্রিয়াস বিশ্বাস আনু, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ছোটন সরদার এবং এইচ আরডি কাজল মার্ডি।

নেতারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরবময় অর্জনের প্রতীক। এ দিনটি আমাদের স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করার পাশাপাশি দেশ গঠনে নতুন করে শপথ নেওয়ারও দিন।