রাজশাহীতে জামায়াতের র্যালি
রাজশাহী মহানগরের রাজপাড়া থানার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে এই র্যালি অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে চারটার দিকে রাজপাড়া থানাধীন সিএন্ডবি মোড় থেকে র্যালিটি শুরু হয়ে লক্ষীপুর মোড়, ঘোষপাড়া মোড় হয়ে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। র্যালিতে রাজপাড়া থানা জামায়াতে ইসলামীর প্রায় ১৮০ থেকে ২০০ জন নেতাকর্মী অংশ নেন। তারা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত মহানগর জামায়াতের কর্মসূচিতে যোগ দিতে এ র্যালি করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, রাজপাড়া থানা জামায়াতের সভাপতি অধ্যক্ষ নুরুল ইসলাম মনি, সেক্রেটারি মো. মাহবুবুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের আমীর আবু আব্বাস, সহকারী সেক্রেটারি বাবর আলী লিটন, ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. গুলজার হোসেন ও সেক্রেটারি মো. ওবায়দুল হকসহ অন্যান্য নেতাকর্মীরা।