রাজশাহী মহানগরীতে হামলায় আওয়ামী লীগ নেতা আহত

Awami League leader injured in attack in the metropolis
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ২৭ মার্চ ২০২৬ ০৫:৫২ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ২৭ মার্চ ২০২৬ ০৫:৫২ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে হামলায় আওয়ামী লীগ নেতা আহত
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ খান ফরহাদ (৪০) প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন।

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ খান ফরহাদ (৪০) প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে নিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফিরোজ খান ফরহাদ পবা নতুনপাড়া (গাংপাড়া) এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে এলাকায় অবস্থানকালে হঠাৎ করে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালায়। এতে তাঁর বাম হাত গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ফিরোজ খান ফরহাদ রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজনৈতিক বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে।

তবে এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।