সংহতি জোরদারে বিভাগীয় কর্মশালা: অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন শক্তিশালী করার প্রত্যয়

Commitment to strengthening the inclusive women's movement
ছোটন সরদার ২৭ মার্চ ২০২৬ ০৬:০২ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ২৭ মার্চ ২০২৬ ০৬:০২ অপরাহ্ন
সংহতি জোরদারে বিভাগীয় কর্মশালা: অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন শক্তিশালী করার প্রত্যয়
অন্তর্ভুক্তিমূলক ও আন্তপ্রজন্মভিত্তিক নারী আন্দোলনকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে বিভাগীয় পর্যায়ে দুই দিনব্যাপী সংহতি বৃদ্ধিমূলক কর্মসূচির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অন্তর্ভুক্তিমূলক ও আন্তপ্রজন্মভিত্তিক নারী আন্দোলনকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে বিভাগীয় পর্যায়ে দুই দিনব্যাপী সংহতি বৃদ্ধিমূলক কর্মসূচির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ ও বহ্নিশিখার যৌথ উদ্যোগে শুক্রবার ও শনিবার (২৭-২৮ মার্চ) এ কর্মশালার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।আনুষ্ঠানিক শুভ উদ্ভোদন করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মোসলেম।

কর্মশালাতে বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড সেক্রেটারি রেখা সাহা কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বলেন, “নারী আন্দোলনকে কার্যকর ও টেকসই করতে হলে বিভিন্ন প্রজন্ম ও শ্রেণির মানুষের মধ্যে সংহতি গড়ে তোলা জরুরি। একইসঙ্গে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি ছাড়া এই আন্দোলন পূর্ণতা পাবে না।”

কর্মশালাটি পরিচালনা করেন সাগুফে হোসেইন, মেহনাজ রহমান, সামিনা ইয়াসমিন ও সিউতি সবুরসহ অভিজ্ঞ প্রশিক্ষকরা। অংশগ্রহণমূলক পদ্ধতিতে পরিচালিত এ কর্মশালায় গ্রুপ ওয়ার্ক ও সেশন শেয়ারের মাধ্যমে নারী আন্দোলনের বিদ্যমান সমস্যা চিহ্নিত করা হয়।

এ সময় আন্দোলনের সামনে থাকা নানা চ্যালেঞ্জ ও ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নির্ধারণ, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নে অংশগ্রহণকারীরা সক্রিয় ভূমিকা রাখেন।

কর্মশালার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত নারী অধিকার প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। আয়োজকরা মনে করেন, এ ধরনের উদ্যোগ নারী আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে এবং বিভিন্ন স্তরের মধ্যে সংযোগ ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে।