বেঁচে থাকতেই খেতে চায়

Wants to eat to stay alive
আজম হিরা ০৮ এপ্রিল ২০২৬ ০৮:০৩ অপরাহ্ন সাহিত্য
আজম হিরা ০৮ এপ্রিল ২০২৬ ০৮:০৩ অপরাহ্ন
বেঁচে থাকতেই খেতে চায়

          খেতে চায়

বেঁচে আছি তাওতো অনেক

পোকা মাকড় খেতে চায় 

জানিনাকো মরে গেলে 

তখন হবে কি উপায়।। 

মশা এসে রক্ত চোষে

তেলাপোকা সেও কামড়ায়

সুযোগ পেলে কামড়ে ধরে

দেখি সেও পীপিলিকায়।

দংশন করে সাপ ও বিচ্চু

একটু যদি সুযোগ পায়

বাঘ ভাল্লুক সব জানোয়ার 

ছাড়বেনা গেলে আমায়।।

জীবন থাকতেই এই অবস্হা

মানুষ কতো অসহায়

ভাবো মানুষ  মারাগেলে

আসবে কে তোকে রক্ষায়।। 

মাটির গড়া দেহখানে

অহংকার কি সে মানায়

সময় থাকতেই বুঝে চলো

রক্ষা পাবে সে সময়।।

লেখক:-আজম হিরা