হৃদয় সন্ধানী

heart seeker
মোঃ সৌরভ হোসেন ১০ এপ্রিল ২০২৬ ০৪:৫০ অপরাহ্ন সাহিত্য
মোঃ সৌরভ হোসেন ১০ এপ্রিল ২০২৬ ০৪:৫০ অপরাহ্ন
হৃদয় সন্ধানী
ছবি — মোঃ সৌরভ হোসেন

চৈত্রের শেষে বৈশাখের পুবে—

বসিয়াছি অন্তরিক্ষে চোখ চেয়ে সন্ধ্যার পরে;

আজ এ ক্ষণে আসিবে রূপবতী বধূ,

আর ঐ আশায় বসিয়া আছি জ্যান্ত মাঠে একেলা শুধু।

অপেক্ষা গুনিয়াছি স্নিগ্ধ নদীর তীরে,

এলোমেলো মাতাল বক্ষ নদীর ঢেউয়ে;

সেই সুরে গান গায় তরুলতা সারি—

এই অস্ত গগনে বধূ যাবে বাড়ি।

ওগো—

কেমন সুরে ডাকিয়াছ তুমি কথাহীনা চলি,

অল্প ছায়ার মাঝখানে ধানক্ষেত ছাড়ি’—

উড়িয়া চলিয়াছ তুমি পাখার পাড়ি;

ওহে নব গৃহিণী, কেমনে তোমায় ধরি?

রেইনট্রি গাছে চোখখানা কোন মায়াবী পরীর ন্যায়—

স্থির দৃষ্টি বন্ধনে ধরিয়াছ সুদর্শন কালো অবেলায়।