যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও স্কলারশিপ: STEM-এ নারীদের জন্য নতুন সম্ভাবনা উন্মোচিত

New possibilities open up for women in STEM
রুয়েট প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৬ ০৪:২৮ অপরাহ্ন সারা বাংলা
রুয়েট প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৬ ০৪:২৮ অপরাহ্ন
যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও স্কলারশিপ: STEM-এ নারীদের জন্য নতুন সম্ভাবনা উন্মোচিত

উচ্চশিক্ষার আন্তর্জাতিক সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে “Session on Scholarship Opportunities in the UK, with Special Emphasis on Women in STEM Fields” শীর্ষক একটি তথ্যবহুল সেমিনার অনুষ্ঠিত হয়েছে (১৩ এপ্রিল, সোমবার)। এতে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার বিভিন্ন স্কলারশিপ, আবেদন কৌশল, ফান্ডিং অপশন এবং সফলতার দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর (Higher Education) সার্কার আসিফ ইকবাল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যুক্তরাজ্যে স্কলারশিপ পেতে সঠিক দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুমোদিত এজেন্টের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করলে প্রতারণার ঝুঁকি কম থাকে। তিনি আরও জানান, ব্রিটিশ কাউন্সিল শিক্ষার্থীদের প্রয়োজনীয় গাইডলাইন প্রদান করে এবং তাদের সমৃদ্ধ ডিজিটাল লাইব্রেরি প্রস্তুতিতে সহায়ক ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোঃ ইমদাদুল হক। তিনি ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে যুক্তরাজ্যের উচ্চ র‍্যাংকিং বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা সম্ভব হচ্ছে। তিনি বিশেষভাবে নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, STEM (Science, Technology, Engineering, Mathematics) বিষয়ে নারীদের জন্য যুক্তরাজ্যে বিভিন্ন বিশেষায়িত প্রোগ্রাম ও স্কলারশিপ রয়েছে, যা তাদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে তিনি এসব তথ্য অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী ছাত্রকল্যাণ পরিচালক মোঃ আবু ইসমাইল সিদ্দিকী সাইফ। তার সুচারু পরিচালনায় সেমিনারটি প্রাণবন্ত ও তথ্যসমৃদ্ধ হয়ে ওঠে।

সার্বিকভাবে, সেমিনারটি যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর দিকনির্দেশনামূলক প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখে, বিশেষ করে যারা স্কলারশিপের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে চান।