সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল

7th death anniversary of Barrister Aminul Haque
মুক্তার হোসেন,গোদাগাড়ী(রাজশাহী): ২০ এপ্রিল ২০২৬ ০৩:৩৫ অপরাহ্ন সারা বাংলা
মুক্তার হোসেন,গোদাগাড়ী(রাজশাহী): ২০ এপ্রিল ২০২৬ ০৩:৩৫ অপরাহ্ন
সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী আজ (মঙ্গলবার)।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী আজ (মঙ্গলবার)। ২০১৯ সালের ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায়  ২১ এপ্রিল মঙ্গলবার আফজি পাইলট বালিকা বিদ্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

ব্যারিস্টার আমিনুল হক রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করেন। রাজনীতির পাশাপাশি তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন স্বনামধন্য সিনিয়র আইনজীবী ছিলেন।

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কেল্লাবারুইপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই কৃতি রাজনীতিবিদ। তার বাবা ফহিম উদ্দিন বিশ্বাস ও মা আনোয়ারা বেগম। শিক্ষাজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষে তিনি আইন পেশায় নিয়োজিত হন এবং পরবর্তীতে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।