চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত

A discussion meeting on anti-drug training
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২০ এপ্রিল ২০২৬ ০৭:৫০ অপরাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২০ এপ্রিল ২০২৬ ০৭:৫০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত

৩১ বিএনসিসি ব্যাটালিয়ন,মহাস্থান রেজিমেন্ট রাজশাহী-এর উদ্যোগে অদ্য ২০ এপ্রিল সকাল ১০ ঘটিকায় নবাবগঞ্জ সরকারি কলেজ নূর মোহাম্মদ খাঁন মিলনায়তনে মাদকবিরোধী প্রশিক্ষণ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে নবাবগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক, ইতিহাস ও পিইউও, বিএনসিসি মো: এনামুল হক সভাপতিত্ত্ব করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নববাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: সেরাজ উদ্দীন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: আমিনুল ইসলাম। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ফাহিমা খাতুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে মাদকবিরোধী প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান অনুষ্ঠানে সভাপতিসহ বিশেষ অতিথিগণ মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে আলোকপাত করেন এবং মাদকের এই ভয়াল থাবা হতে যুব সমাজকে রক্ষার জন্য যার যার অবস্থান হতে কাজ করার জন্য আহবান জানান। চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান আরো জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের চাহিদা হ্রাস, সরবরাহ হ্রাস এবং ক্ষতি হ্রাস এই ৩টি কৌশলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। মাদক নিয়ন্ত্রণ ও প্রতিরোধ, লাইসেন্স ও পারমিট প্রদান, মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন, মাদকশুল্ক আদায়, আইন প্রয়োগ ও তদন্ত, সচেতনতা সৃষ্টিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জোরালো ভাবে কাজ করে আসছে। আমাদের লক্ষ্য শুধু মাদক উদ্ধার বা আইনি ব্যবস্থা গ্রহণ নয়, বরং সমাজ থেকে মাদক নির্মূল করা। তাই মাদক অপরাধ দমনে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা জরুরি। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ১০ জন ক্যাডেটকে মাদকবিরোধী শ্লোগান লেখা বিভিন্ন শিক্ষা উপকরণ সামগ্রী তুলে দেন। অনুষ্ঠান শেষে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ এবং মাদকবিরোধী লাল কার্ড প্রদর্শন করেন অতিথিবৃন্দরা।