আইইউবিতে রবীন্দ্র-নজরুলজয়ন্তী ১৪৩৩ উদ্‌যাপন

Rabindra-Nazrul Jayanti 1433 celebrated at IUB
অনলাইন ডেস্ক ২০ মে ২০২৬ ০৭:৩১ অপরাহ্ন শিক্ষা
অনলাইন ডেস্ক ২০ মে ২০২৬ ০৭:৩১ অপরাহ্ন
আইইউবিতে রবীন্দ্র-নজরুলজয়ন্তী ১৪৩৩ উদ্‌যাপন
সংগৃহীত ছবি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৯ মে ২০২৬) এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। 

বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিল আইইউবির কাজী নজরুল ইসলাম অ্যান্ড আব্বাসউদ্দীন আহমেদ রিসার্চ অ্যান্ড স্টাডি সেন্টার (কেএনআইএএআরএসসি)।

অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন এ.টি.এম. জাহাঙ্গীর এবং তার কন্যা অমেয়া প্রতীতি। তারা ও আমার দেশের মাটি, মাঝে মাঝে তব দেখা পাই, ভালোবেসে সখী নিভৃত যতনে, তোমার হল শুরু, তোমার খোলা হাওয়া, পুরানো সেই দিনের কথা, মায়াবনবিহারিণী হরিণী, এবং ও যে মানেনা মানা সহ বেশ কয়েকটি একক ও দ্বৈত গান পরিবেশন করেন।

নজরুলগীতি পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী শুভেন্দু ও নন্দিতা এবং তাদের ব্যান্ড “মোজি অ্যান্ড কো.”। ফিউশন ধাঁচের সঙ্গীতায়োজনে তারা পরিবেশন করেন দূর দ্বীপবাসিনী, পরদেশী মেঘ, আমার আপনার চেয়ে, দাঁড়ালে দুয়ারে মোর, বুলবুলি, আমি চিরতরে, মোমেরও পুতুল, এবং অঞ্জলি লহ মোর সহ বেশ কয়েকটি গান।

এর আগে অনুষ্ঠানের সূচনা হয় আইইউবি মিউজিক ক্লাবের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে। উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন আইইউবির উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম এবং কেএনআইএএআরএসসির পরিচালক অধ্যাপক ড. আহমেদ আহসানুজ্জামান। সঞ্চালনায় ছিলেন অ্যাডমিশন অফিসের উপ-পরিচালক প্রিয়াংকা দে। সম্মানিত ট্রাস্টি, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ছাড়াও সবার জন্য উন্মুক্ত অনুষ্ঠানটি উপভোগ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।