মান্দায় ঐতিহ্যবাহী দশাই কারাম উৎসব উদ্‌যাপন

Karam Festival
ছোটন সরদার ২২ অক্টোবর ২০২৬ ০৬:১৯ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ২২ অক্টোবর ২০২৬ ০৬:১৯ অপরাহ্ন
মান্দায় ঐতিহ্যবাহী দশাই কারাম উৎসব উদ্‌যাপন
নওগাঁর মান্দা উপজেলায় ঐতিহ্যবাহী দশাই কারাম উৎসব উদ্‌যাপন করেছে আদিবাসীরা। ছবি - বিজয় বাংলা

নওগাঁর মান্দা উপজেলায় ঐতিহ্যবাহী দশাই কারাম উৎসব উদ্‌যাপন করেছে আদিবাসীরা।  বৃহস্পতিবার ২২ অক্টোবর উপজেলার কালিসফা কালিতলা মাঠে জাতীয় আদিবাসী পরিষদের মান্দা উপজেলা শাখার আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের মান্দা শাখার সভাপতি লক্ষীন উরাঁও। প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আতিয়া খাতুন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডি,সাধরণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমিন কুজুর, কোষাধ্যক্ষ সুধীর তির্কী, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মকলেছুর রহমান মকে, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. এরফান আলী, বক্তব্যে আদিবাসী নেতারা বলেন আদিবাসীদের মানাবিধ সমস্যার মধ্যে ভূমীর সমস্যা,তাদের সংস্কৃতি কালচার সংরক্ষণের জন্য কালচারাল প্রতিষ্ঠানের দাবি,মাতৃভাষায় পাঠদানের জন্য তারা আদিবাসী শিক্ষক নিয়োগের দাবি ও শেষ ঠিকানা কবরস্থান/ শশান এর জন্য জায়গা বরাদ্দ ও মালিকানা দাবি করেন। অত্র নির্বাচনী এলাকার মাননীয় সাংসদ জনাব ডাঃ ইকরামুল বারী টিপু বলেন নির্দিষ্ট একটি স্থান নির্বাচন করে কালচারাল একামির জন্য কাজ ও খাস জায়গা নির্ধারণ করে প্রয়োজনে ভরাট করে কবরস্থান নির্মান করা হবে। 

উৎসবে আদিবাসী সম্প্রদায়ের মানুষ ঐতিহ্যবাহী পোশাক, নাচ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন। এ ধরনের আয়োজন আদিবাসী জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছ তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।