রাজশাহীতে সিঁদুর খেলায় দুর্গা বিদায়ের বিষাদ

Sadness of Durga's farewell in the sindoor game
নিজস্ব প্রতিনিধি:- ২২ অক্টোবর ২০২৬ ০৫:৩৭ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
নিজস্ব প্রতিনিধি:- ২২ অক্টোবর ২০২৬ ০৫:৩৭ অপরাহ্ন
রাজশাহীতে সিঁদুর খেলায়  দুর্গা বিদায়ের বিষাদ

দশমীতে পূজামণ্ডপে দেবীর বিহিত পূজা ও অঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে দেবীর পাদপদ্মে সিঁদুর ছুঁইয়ে নিজেদের মধ্যে সিঁদুর খেলায় অংশ নেন ভক্তরা। আনন্দ-উৎসবের পাশাপাশি দেবীর বিদায়বেলায় অনেকের চোখেমুখে ছিল বিষাদের ছাপ। এদিকে রাজশাহী নগরীর সুলতানাবাদ দেবালায় পূজা মন্ডপে দেখা যায় দেবীর কপালে ও পায়ে সিঁদুর দেয়ার পরে এতে অপরকে সিদুর পরিয়ে দেন। ভক্তরা এই আনন্দে মেতে উঠে। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত পূজামণ্ডপ। কোথাও ভক্তদের প্রার্থনা, কোথাও সিঁদুর খেলায় মেতে ওঠার আনন্দ। আবার সবকিছুর আড়ালে প্রিয় দেবীকে বিদায় জানানোর বিষাদ। এমন আবেগঘন পরিবেশেই বুধবার বিজয়া দশমীতে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হচ্ছে দেবী দুর্গাকে।


দশমীর সকালে রাজশাহী নগরীর সুলতানাবাদ দেবালায় পূজামণ্ডপে দেবীর বিহিত পূজা ও অঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। পরে সধবা নারীরা দেবীর পাদপদ্মে সিঁদুর ছুঁইয়ে নিজেদের মধ্যে সিঁদুর খেলায় অংশ নেন। আনন্দ-উৎসবের পাশাপাশি দেবীর বিদায়বেলায় অনেকের চোখেমুখে ছিল বিষাদের ছাপ দেবালায় পূজামণ্ডপে । আজ বুধবার (২১ অক্টোবর) সকাল থেকেই ঢাকার বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের সমাগম বাড়তে থাকে। পূজা, প্রার্থনা ও নানা আচার-অনুষ্ঠানে দেবীর কাছে মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তাঁরা। শাস্ত্রীয় বিধান অনুযায়ী, দশমীর বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয় দেবীর বিসর্জন-আচার। এর মধ্য দিয়ে শেষ হয় শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক পর্ব বলে জানা এদিকে বিশিষ্ট চিকিৎসক ডা. দেবাশীষ রায়। এসময় জানান রেখা রায়ের দেবী দুর্গার বিদায়ে মণ্ডপে মণ্ডপে নেমে আসে বিষাদের আবহ। তবে বিদায়ের এই মুহূর্তেও ভক্তদের মনে থাকে নতুন করে ফিরে পাওয়ার প্রত্যাশা—এক বছর পর আবারও মর্ত্যে আসবেন মা দুর্গা, আনন্দ আর আশীর্বাদ নিয়ে।