চারঘাটে র‌্যাবের অভিযানে ১৮৮ পিস ইয়াবাসহ মাসুদ রানা গ্রেপ্তার

Masud Rana arrested
জেসিকা শেখ, রাজশাহী: ২২ মে ২০২৬ ০৪:০৪ অপরাহ্ন আইন-আদালত
জেসিকা শেখ, রাজশাহী: ২২ মে ২০২৬ ০৪:০৪ অপরাহ্ন
চারঘাটে র‌্যাবের অভিযানে ১৮৮ পিস ইয়াবাসহ মাসুদ রানা গ্রেপ্তার
রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে ১৮৮ পিস ইয়াবাসহ মাসুদ রানা (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে ১৮৮ পিস ইয়াবাসহ মাসুদ রানা (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঝিকরা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন মাসুদ রানাকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৫৬ হাজার ৪০০ টাকা।

এ ঘটনায় চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।