ভাই সেজে নিজের স্ত্রীর বিয়ে দিলেন স্বামী!

Husband marries his wife dressed as his brother!
অনলাইন ডেস্ক ২৫ মে ২০২৬ ০৪:৫১ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ২৫ মে ২০২৬ ০৪:৫১ অপরাহ্ন
ভাই সেজে নিজের স্ত্রীর বিয়ে দিলেন স্বামী!
--সংগৃহীত ছবি

ভারতের গোয়ালিয়রে এক অভিনব প্রতারণার ঘটনা সামনে এসেছে, যেখানে বিয়ের আসরে কনের ‘ভাই’ সেজে কন্যাদান করা ব্যক্তি পরে কনের স্বামী বলে জানা যায়।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রতারণার শিকার হন রতন শর্মা নামের এক যুবক, যিনি একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত। দীর্ঘদিন বিয়ের জন্য পাত্রী খুঁজছিল তার পরিবার। সেই সুযোগে একটি প্রতারকচক্র তাদের কাছে এক তরুণীর বিয়ের প্রস্তাব নিয়ে আসে।

চক্রটি দাবি করে, মেয়েটির পরিবারে শুধু একজন বড় ভাই আছেন। পরে ধুমধাম করে বিয়ে সম্পন্ন হয় এবং ওই ব্যক্তি কনের ভাই পরিচয়ে বিয়ের সব আনুষ্ঠানিকতায় অংশ নেন, এমনকি কন্যাদানও করেন।

তবে বিয়ের কিছুদিন পর কনের আচরণে সন্দেহ হলে রতন গোপনে খোঁজখবর নেন। তখন তিনি জানতে পারেন, তার স্ত্রী আগেই বিবাহিত ছিলেন। আরও চাঞ্চল্যকর বিষয় হলো, বিয়ের অনুষ্ঠানে ভাই পরিচয়ে উপস্থিত ব্যক্তি আসলে ওই নারীর স্বামী।

অভিযোগ রয়েছে, অর্থ হাতিয়ে নিতেই স্বামী-স্ত্রী মিলে এই পরিকল্পিত প্রতারণা করেছেন।

ঘটনার পর রতন শর্মা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ কনে, তার স্বামীসহ মোট সাতজনের বিরুদ্ধে প্রতারণা ও ষড়যন্ত্রের মামলা করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।