ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন: স্বাস্থ্যমন্ত্রী

In the death of six children
অনলাইন ডেস্ক ০১ জুন ২০২৬ ০৩:১৫ অপরাহ্ন স্বাস্থ্য
অনলাইন ডেস্ক ০১ জুন ২০২৬ ০৩:১৫ অপরাহ্ন
ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত --সংগৃহীত ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত বলেছেন রাজধানীর মগবা জারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং এর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পৃথকভাবে তদন্ত করছে।

সোমবার (১ জুন) ঈ দের ছু টির পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। 

তিনি বলেন, ঈ দের আগে ঘটে যাওয়া ছয় শিশুর মৃত্যুর ঘটনাটি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। আমি নিজে হাসপাতাল পরিদর্শন করেছি এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও ঘটনাস্থলে গেছেন। মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরও নতুন করে তদন্ত করবে। শিশুদের মায়েদের বক্তব্য নেওয়াসহ বিভিন্ন বিষয় বিবেচনায় এনে তদন্তকে আরও কার্যকর করা হবে।

মন্ত্রী বলেন, তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে আরও বাস্তবভিত্তিক ও কার্যকর প্রতিবেদন তৈরির জন্য কিছু অতিরিক্ত তথ্য সংগ্রহের প্রয়োজন হয়েছে। আগামী ৩ তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে। এরপর বিস্তারিত জানানো হবে।

ঘটনার আইনি দিক পর্যালোচনার জন্য অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। 

তদন্তের পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

শিশুদের মৃত্যুর কারণ নির্ধারণে কোনো পোস্টমর্টেম না হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে পোস্টমর্টেমের চেষ্টা করা হয়েছিল। তবে কোনো অভিভাবকই এতে সম্মতি দেননি। জোর করে করলে নতুন সংকট তৈরি হতে পারতো।

এ ঘটনার তদন্ত চলমান রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, একটি মামলা হয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন। তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।