বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের ৩৩০ নাগরিককে হস্তান্তর
মিয়ানমার অভ্যন্তরীণ সংঘাতের কারণে বাংলাদেশে আশ্রয় নেয়া সেই সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ (বিজিপি) ৩৩০ জন নাগরিককে ফেরত নিচ্ছে মিয়ানমার কর্তৃপক্ষ। কক্সবাজারের ইনানী জেটিঘাটে চলছে এ হস্তান্তর প্রক্রিয়া।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ভোরে ৬ টায় হ্নীলা হাইস্কুল ও ঘুমধুম উচ্চ বিদ্যালয় থেকে আশ্রিত মিয়ানমারের সীমান্তরক্ষীদের কড়া নিরাপত্তায় ইনানী জেটিঘাটে নিয়ে আসা হয়। এর পর ৭টা সময় দিকে এ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।
প্রসঙ্গত, আশ্রয় নেয়া এসব নাগরিকদের বেশিরভাগই মিয়ানমারের বিভিন্ন বাহিনীর সদস্য। এদের মধ্যে বিজিপি, সেনা, ইমিগ্রেশন ও পুলিশের সদস্য রয়েছে। আশ্রয় নেয়াদের মধ্যে বর্তমানে ৯ জন অসুস্থ রয়েছেন। তাদের মধ্যে ৫ জন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৪ জন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গতকালও।
উল্লেখ্য, দেশটির অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে গত ৪ ফেব্রুয়ারি থেকে কয়েক ধাপে বাংলাদেশে পালিয়ে এসেছিল তারা। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের নিরস্ত্রীকরণ করে আশ্রয় দেয়।
(বিবিএন/১৫ ফেব্রুয়ারি/এসডি)