তানোরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে অর্থ সহায়তা

Financial assistance to increase family income in Tanor
তানোর প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ০২:২৮ পূর্বাহ্ন সারা বাংলা
তানোর প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ০২:২৮ পূর্বাহ্ন
তানোরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে অর্থ সহায়তা
তানোর পাঁচন্দর ইউনিয়ন পরিষদ ভবনে এ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না - প্রতিনিধি

রাজশাহী জেলার তানোরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপির আয়োজনে মোট ৫১৫ জন হত-দরিদ্র উপকারভোগীর  মধ্যে আজ প্রথম ধাপে পাঁচন্দরে  শর্ত সাপেক্ষে প্রতিজনকে  ১৮,০০০/- (আঠার হাজার) টাকা করে ১৩০ জনকে  বিকাশের  মাধ্যমে গতকাল বুধবার  সকালে ১১টায় পাঁচন্দর ইউনিয়ন পরিষদ ভবনে এ নগদ অর্থ বিতরণ করা হয়। 

তানোর এপি ম্যানেজার বিমল জেমস্ কস্তার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল মতিন,সিনিয়র ম্যানেজার,রাজশাহী এসিও মি: স্বপন মন্ডল, ইউপি সদস্য, গ্রাম উন্নয়ন কমিটিসহ ওয়ার্ল্ড ভিষন বাংলাদেশ তানোর এপির বিভিন্ন কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। 

তানোর এপি ম্যানেজার বিমল জেমস্ কস্তা জানান,  উক্ত পরিবারগুলো টাকা প্রাপ্তির ১০ দিনের মধ্যে তাদের পরিকল্পনা মতে পারিবারিক আয় বৃদ্ধির জন্য পশু সম্পদ বা ক্ষুদ্র ব্যবসার জন্য পণ্য ক্রয় করবে,যার মাধ্যমে পরিবার গুলোতে টেকসই আয়ের উৎস তৈরি হবে। পরিবারগুলোতে সৃষ্ট আয় তাদের শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসহ শিশু কল্যাণের অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করে শিশুদের পরিপূর্ণ জীবন গড়ে উঠতে অবদান রাখবে বলে প্রত্যাশা করা হয়েছে।