চাকরি দেবে প্রাইম ব্যাংক

Prime Bank PLC Jobs
অনলাইন ডেস্ক ০৮ জুন ২০২৬ ১২:১৩ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ০৮ জুন ২০২৬ ১২:১৩ অপরাহ্ন
চাকরি দেবে প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।--সংগৃহীত ছবি

প্রাইম ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির হোম লোন বিভাগ হেড অব সেলস পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৭ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাইম ব্যাংক পিএলসি

পদের নাম: হেড অব সেলস

বিভাগ: হোম লোন

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে বিবিএ/ এমবিএ ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: সেলস দল পরিচালনা এবং বৃহৎ ব্যবসায়িক পোর্টফোলিও ব্যবস্থাপনায় দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৮ থেকে ১০ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২১ জুন ২০২৬