টেকনাফে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেপ্তার

Terrorist arrested with foreign pistol
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৫ জুন ২০২৬ ০৫:৪৩ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৫ জুন ২০২৬ ০৫:৪৩ অপরাহ্ন
টেকনাফে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক নির্মূলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিরলসভাবে কাজ করছে।

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক নির্মূলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিরলসভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় সোমবার ১৫ জুন ২০২৬ খ্রিঃ ভোর সাড়ে ৫টায় র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল ঝর্ণা চত্বর এলাকায় ডিউটিকালে গোপন সংবাদে জানতে পারে সাবরাং ইউপির ১নং ওয়ার্ডের বাহারছড়া এলাকায় এক ব্যক্তি তার বসত ঘরে অবৈধ মাদক ও অস্ত্র মজুত করে অবস্থান করছে। উক্ত সংবাদে তাৎক্ষণিক র‌্যাবের আভিযানিক দল বাহারছড়া এলাকার ওই বাড়িতে পৌঁছায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা চারপাশ ঘেরাও করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেফতার মনছুর আলম (৪২) সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ড বাহারছড়ার জহির আহমদের পুত্র। তার কাছ থেকে ১টি বিদেশী তৈরি পিস্তল, ১টি খালি ম্যাগাজিন এবং ২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামী এবং উদ্ধার আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।