রাজশাহীতে ইয়াবা ও জালটাকা সহ গ্রেপ্তার ১

1 arrested with Yaba and fake money
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী : ২৯ জুন ২০২৬ ০৬:৪৮ অপরাহ্ন আইন-আদালত
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী : ২৯ জুন ২০২৬ ০৬:৪৮ অপরাহ্ন
রাজশাহীতে ইয়াবা ও জালটাকা সহ গ্রেপ্তার ১
রাজশাহীর মোহনপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

রাজশাহীর মোহনপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।

র‌্যাব-৫ সূত্রে জানা যায়,  রোববার (২৮ জুন) দুবাগত সন্ধা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসির গোয়েন্দা দল জানতে পারে যে, রাজশাহীর মোহনপুর থানার হরিদাগাছি মৌজার কেশরহাট বাজার সমবায় স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় এক বা একাধিক মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে।

এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে কেশরহাট বাজার সমবায় স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় মো. শহীদুল্লাহ ওরফে রাজুর ‘লাল গোলাপ সমবায় সমিতি লিমিটেড’-এর অফিস কক্ষ থেকে মো. নায়েব আলী (৪৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় অপর আসামি মো. শহীদুল্লাহ (রাজু) (৫৫) পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযানকালে ধৃত আসামির হেফাজতে থাকা ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোট নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার নায়েব আলী এলাকার চিহ্নিত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে ইয়াবা ও জাল নোট সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন।রাজশাহী ভ্রমণ

এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জাল নোট সংক্রান্ত ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৫।